,

সারাদিনে পড়লো ৩৬৫ ভোট

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো। এতে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ভোট সংখ্যা ৪২৮।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় তা নির্ধারিত সময় বিকেল ৫টায়।

এদিকে, নির্বাচন নিয়ে ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদের বেশ কিছু অভিযোগ থাকলেও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কোনও অভিযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানান, তারা চেষ্টা করছেন দ্রুত ভোটগণনা করে ফল ঘোষণা করতে। এ জন্য প্রতি ঘণ্টায় করে তারা দুই প্যানেলের ভোট সংখ্যা ঘোষণার ব্যবস্থা রেখেছেন।

নির্বাচনে কমিশনের অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের