,

ধামরাইয়ে ৯ ইটভাটাকে ৫৮ লাখ টাকা জরিমানা

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসব অবৈধ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

বৃহস্পতিবার সারাদিন উপজেলার জলসিন, কান্দাপাড়া, কালামপুর, ধাইরা ও ডাউটিয়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এ সময় জরিমানাসহ ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। হালিমা ব্রিকস’র মালিক পলাতক থাকায় ইটভাটাটি সম্পূর্ণ ভেঙে দেয়া হয়।

এর মধ্যে মা ব্রিকসকে ৬ লাখ, পিওর ব্রিকসকে ২০ লাখ, মা স্টার ব্রিকসকে ৬ লাখ, জয় বাংলা ব্রিকসকে ৬ লাখ, এসবিএন ব্রিকসকে (১) দুই লাখ, এসবিএন ব্রিকসকে (২) ছয় লাখ, বিবিসি ব্রিকসকে ৬ লাখ ও সান ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ে অভিযান চালানো হয়। ৮টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের জরিমানা করা হয়। একটি ইটভাটার মালিক পলাতক থাকায় ভাটাটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। তাদের অভিযান অব্যহত থাকবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, অনিতা ঘোষ, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, ক্যাশিয়ার উজ্জল বরুয়াসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান