বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দু-একজন খারাপ থাকতে পারেন, ঢালাওভাবে র‌্যাবকে দোষ দেওয়া যাবে না’

news-image

গাজীপুর প্রতিনিধি : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করতে মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে মুখ খুলেছেন জাতীয় আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, যারা এ ধরনের চিঠি দিয়েছেন, তারা অসত্য তথ্যের ওপর ভিত্তি করে দিয়েছেন। র‌্যাবের দুই-একজন সদস্য খারাপ থাকতে পারে, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। এ জন্য ঢালাওভাবে পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না।

আজ রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে মুজিববর্ষের সমাপনী এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আনিসুর রহমান। উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার প্রমুখ।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বাংলাদেশকে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশকে টেকসই করার অন্যতম উদ্দেশ্য হলো এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে টেকসই করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার পরিকল্পনা বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয় দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল