,

ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম শিখা রানী ভরানী (৫৫)। পরিবার নিয়ে মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকতেন তিনি। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহ আলম বলেন, গতকাল মধ্যরাতে জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের