টি-টোয়েন্টি খেলতে চান না তামিম : পাপন

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিমান করে খেলেননি তামিম ইকবাল। এরপর থেকে এই ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগ্রহ না থাকা নিয়ে বিভিন্ন সময় কথা উঠলেও তা পরিষ্কার ছিল না। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না তামিম।

আজ শনিবার বিপিএলের ম্যাচ দেখতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘‘ওর সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলাম টি-টোয়েন্টিতে ফিরে আসতে। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- ‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না’।’’

বিপিএলে তামিমের পারফ্যান্স প্রসঙ্গে পাপন বলেন, ‘ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যেয়ে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান