শিমু হত্যা ইস্যুতে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে: জায়েদ খান

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী শাখাওয়াত আলী নোবেল ও তার গাড়িচালককে আটক করেছে পুলিশ। এরপর তাদেরকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। তাদের দুজনকে নিয়ে এখন অভিযানে নেমেছেন পুলিশ ও র‍্যাব।

এমন ঘটনায় অনেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দিকে আঙুল তুলছিলেন। এ হত্যাকাণ্ডের সন্দেহের তীর অভিনেতা জায়েদ খানের দিকে থাকায় নিহতের ভাইকে সঙ্গে নিয়ে রাতেই নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন জায়েদ।

এসময় জায়েদ জানান, চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনকে নিয়ে নোংরা রাজনীতি চলছে। শিমু হত্যা ইস্যুতে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন।

জায়েদ খান বলেন, এরকম নোংরা একটা ব্যাপারে আপনাদের সামনে কথা বলতে হবে তা আমি কখনও ভাবিনি। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যে নোংরামী শুরু হয়েছে তার অবসান হওয়া দরকার। শিমু এবং তার ভাই দুজনই শিল্পী সমিতির সদস্য, আমি এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। র‍্যাবকে ধন্যবাদ যে ইতোমধ্যেই তারা আসামিকে ধরে ফেলেছে, স্বীকারোক্তিও নিয়েছে।

সন্দেহের তীর জায়েদ খানের দিকে- এ প্রসঙ্গে খোকন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহকে হাজির-নাজির মানি, এটা পুরাপুরি মিথ্যা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান