‘কোভিড রিপোর্ট’ না থাকায় মিমের শুটিং বাতিল

news-image

বিনোদন প্রতিবেদক : বিজ্ঞাপনচিত্রের একটি শুটিংয়ে গতকাল সোমবার অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। শুটিং শুরুর আগে সময়মতো ‘কোভিড রিপোর্ট’ না দেখাতে পারায় ‘ইলেভেন্থ আওয়ারে’ শুটিং ক্যান্সেল করেন ‘মৃধা বনাম মৃধা’-খ্যাত নির্মাতা রনি ভৌমিক।

গত ৪ জানুয়ারি জাঁকালো আয়োজনে বিয়ে করেন মিম। বিয়ের ৫ দিন পর অর্থাৎ ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর স্বামী সনি পোদ্দার। শুধু তাই নয়, মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই আক্রান্ত হন।

রনি ভৌমিক বলেন, ‘মিমের বিয়ের কিছুদিন পরই আমরা জানতে পারি তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। সৌভাগ্যবশত মিমের রিপোর্ট নেগেটিভ আসে। যার দরুণ আমরা শুটিং করার পরিকল্পনা বহাল রাখি। তবে শুরুতেই মিমকে জানিয়ে রাখা হয়েছিলো যে, মিমের রিপোর্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা শুটিং করবো নাহলে তা পেছানো হবে। সেইসঙ্গে তাকে এটাও জানানো হয়েছিলো, শুটিং শুরুর আগে মিম তার ‘কোভিড রিপোর্ট’ আমাদের দেখাবে। গতকাল পর্যন্ত না পাওয়ায় আজকে শুটিং ক্যান্সেল করা হয়। এরপর আজকে সকালে তার রিপোর্ট হাতে পাই আমরা। ততক্ষণে তো শুটিং ক্যান্সেল।’

তিনি আরও বলেন, ‘একটি টিমে অনেক সদস্য থাকে। কেউই কিন্তু রিস্ক নিতে চায় না। আমাদের সবারই উচিত সচেতনতার সাথে কাজ করা। মিম যেহেতু আজকে রিপোর্ট পাঠিয়েছেন, আমরা আগামীকাল শুটিং করার প্ল্যান করছি।’

এর আগে মিম গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ‘আমি তো সুস্থই আছি। টেস্ট করানোর কী দরকার! আমার আসলে তেমন কোনও উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে। তাদের কোনও লক্ষণ আর নেই।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান