,

যুক্তরাষ্ট্র কেন নিষেধাজ্ঞা দিল, প্রশ্ন জমির উদ্দিনের

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র কেন নিষেধাজ্ঞা দিল সরকারের কাছে জানতে চেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। সম্প্রতি, র‌্যাব এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে আজ শুক্রবার বিকেলে ডিআরইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবেদন করে ‘মুক্তির পঙক্তিমালা’ শীর্ষক এক কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেন।

জাতীয় সংসদের সাবেক এই স্পিকার বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিরাপদ মানে হচ্ছে দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। তিনি সুন্দরভাবে রাষ্ট্রপরিচালনা করেছেন। ক্ষমতায় যেতে কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করেছেন। দেশে গণতন্ত্র নষ্ট হোক-এমনটা কখনো চাননি। যে যুক্তরাষ্ট্র আমাদের সম্মান করেছে,তারা আজ কেনো নিষেধাজ্ঞা দিবে?’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘সবাই চায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। এক্ষেত্রে সরকারের অসুবিধা কোথায়? একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে অসুবিধা যেতে দিলে কী এমন হয়? সরকার তো ছেড়ে দিতেই পারে। বাইরে সুযোগ দিলে এমন কী ক্ষতি হবে? তিনি কী ক্ষতি করতে পারবেন? আশা করি চিকিৎসার জন্য সরকার সুযোগ দেবেন।’

সাবেক এই স্পিকার বলেন, ‘মূলত সরকারের সবচেয়ে বড় ভয় হচ্ছে খালেদা জিয়ার কারিশম্যাটিক নেতৃত্ব। সেজন্যই খালেদা জিয়া কখন কী করে বসেন সরকারের সেই শঙ্কা দেখা দিয়েছে।’

ইতিহাসকে বিকৃত করে কেউ কখনো সত্যকে লুকাতে পারেনি বলেও মন্তব্য করেন জমির। মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করায় এ সরকারের সমালোচনাও করেন তিনি। বলেন, আজ শুধু খালেদা জিয়ার মুক্তি চাওয়া হচ্ছে তার জন্য নয়; দেশের জন্য। তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে রাজনীতিকে ঘোলাটে না করার আহ্বান জানান তিনি। এসময় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান জমির উদ্দিন।

মানবসেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতা সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, আইনজীবী ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড