রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, ৫ জনের যাবজ্জীবন

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে দুই সন্তানের জননী মরিয়ম নেছাকে (৩৮) নিজ বাড়িতে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।দ-প্রাপ্তরা হল- হামিদুল ইসলাম, আতাউর রহমান, জাহিদুল ইসলাম,নুরুল আমিন ও জাহাঙ্গির আলম। রায় ঘোষণার সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিল এবং জাহাঙ্গির আলম নামে এক আসামী শুরু থেকে পলাতক ছিলেন।মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের কেরানির হাট জগদিশপুরের শাহাপাড়া এলাকার সিরাজুল ইসলামের মেয়েকে বিয়ে করতে চায় স্থানীয় যুবক হামিদুল ইসলাম। কিন্তু মেয়ের মা মরিয়ম নেছা এই বিয়েতে রাজী ছিলেন না। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মরিয়ম নেছাকে হত্যার পরিকল্পনা করে হামিদুল। পরে ২০১৩ সালের ১৮ এপ্রিল রাতে নিজ বাড়িতে মরিয়ম নেছাকে (৩৮) গলা কেটে হত্যা করে মামলার আসামিরা।এ ঘটনায় পরদিন স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেফতারের পর আসামি হামিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সরকার পক্ষের আইনজীবী এপিপি জয়নাল আবেদীন অরেঞ্জ বলেন,২০১৭ সালের ২৫ জানুয়ারি মামলার চার্জ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ৫ আসামিকে যাবজ্জীবন কারাদ- ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড আব্দুর রশিদ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী