,

সরাইলে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

news-image

ব্রাহ্মণবাড়িয়ার ৬৮ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে বিগত ছয় মাসে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা প্রায় সোয়া ২ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকায় ১২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আগুনে পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। এছড়া বিভিন্ন ধরণের মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট ছিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিজিবির সরাইল আঞ্চলিক সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দার, কুমিল্লা সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ, সরাইল  বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের ১৫ মে পর্যন্ত ছয় মাসে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। যার দাম আনুমানিক দুই কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬ শ’ টাকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ