,

আগামীকাল দুপুরে মিলতে পারে সূর্যের দেখা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাতভর বৃষ্টির পর তার রেশ রয়ে গেছে আজ সোমবার সকালেও। বেলা ১১টার পর বৃষ্টি একটু কমলেও থামেনি পুরোপুরি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনভর আকাশ মেঘলা থাকবে, থেমে থেমে হবে বৃষ্টি। রাজধানীতে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল মঙ্গলবার দুপুরের পর।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে। জাওয়াদ দূর্বল হয়ে ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে তা নিম্নচাপে পরিণত হয়ে গতকাল রোববার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় ছিল। এখন এটি ধীরে ধীরে আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে এগোচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে, ৭৬ মিলিমিটার।

তিনি আরও বলেন, আগামীকাল সকালের দিকে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর আকাশ পরিষ্কার হয়ে যাবে। দুপুরের পর রাজধানীতে রোদ দেখা দিতে পারে। বৃষ্টিপাতের কারণে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে কাল দুপুরে তাপমাত্রা আবার বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের