,

তীব্র গরমে ভারতে ২ শতাধিক নিহত

news-image

ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় প্রচ- তাপদাহে গত তিনি দিনে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। দুটি রাজ্যে শুধু শুক্রবার আহত হয়েছেন শতাধিক লোক। এদিন রাজ্য দুটির কোথাও কোথাও তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গনা রাজ্যের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রতিনিয়ত লোকজন হাসপাতালে ছুটছেন। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছেন। একান্তই যেতে হলে মাথায় ছায়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ চলমান তাপমাত্রাকে ভয়াবহ উল্লেখ করে বলেছে, আরও তিনদিন তাপমাত্রা বাড়তে পারে। এমনকি এ বছর তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, দুটি রাজ্যে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০২ সালের ১১ মে। ওইদিনের তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি লোকের মৃতের ঘটনা ঘটল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে