,

মেক্সিকোয় নিরাপত্তারক্ষী-বন্দুকধারী সংঘর্ষে নিহত ৪৩

news-image

মেক্সিকোর মিচওয়াকান রাজ্যে নিরাপত্তারক্ষী ও অজ্ঞাত বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শুক্রবারের (২২ মে) ওই ঘটনায় তিন বন্দুকধারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাশ্ববর্তী জালিসকো রাজ্যের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে নিরাপত্ত‍ারক্ষীদের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষটি চলে।

এদিকে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মিচওয়াকান রাজ্যের গভর্নর সালভাদর জারা বলেন, সংঘর্ষের ঘটনায় মাদক চোরাচালানকারী ‘জালিসকো নিউ জেনারেশন’ নামে একটি গ্রুপ জড়িত।

নিহতদের অধিকাংশই সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র, গ্রেনেড লঞ্চারসহ বিভিন্ন ধরনের বিস্ফারক উদ্ধার করা হয়েছে।

গত মার্চ থেকে জালিসকো নিউ জেনারেশন গ্রুপের হাতে পুলিশ ও সৈনিকসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসের শুরুতে সন্ত্রাসীরা একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলে বেশ ক’জন সৈন্য প্রাণ হারান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ