বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

`কন্ডোম কিং` রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন তিনি

news-image

অনলাইন ডেস্ক : কয়েক বছর আগে স্ট্যানলির এক খুব কাছের বন্ধু এইচআইভি-তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার পর থেকে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। মানুষকে বোঝান, যৌনতা নিয়ে কথা বলার মধ্যে কোনো লজ্জা নেই।

তিনি বোঝান, কন্ডোম ব্যবহারের সুফল সম্পর্কে। কেউ হাসে, কেউ তার এই কাজের মূল্য বোঝে। তবে তিনি সব কিছুর উর্ধ্বে উঠে মানুষকে বোঝানোর কাজ করছেন বছরের পর বছর ধরে। আর এই কাজ করতে গিয়ে কখন যে তার নাম কন্ডোম কিং হয়ে গেছে, তা তিনি নিজেও জানেন না।

কন্ডোম, শব্দটা শুনলে এখনও প্রত্যন্ত গ্রামের মানুষ মুখ ফিরিয়ে নেন। লজ্জা হোক বা সঙ্কোচ, এই প্রয়োজনীয় জিনিসটির ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে চান না অনেকেই। আর সেইসব মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন এই কন্ডোম কিং।

স্ট্যানলি নাগারা কেনিয়ার বাসিন্দা তিনি। তবে এখন পুরো আফ্রিকাতেই তার জনপ্রিয়তা তুঙ্গে। লোকে তাকে ডাকে কন্ডোম কিং নামে। এই নামে তিনিও খুব খুশি। রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন তিনি। আর মানুষকে বোঝান, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে কন্ডোমের বিকল্প নেই। নাইরোবির অলি-গলিতে বিনামূল্যে কন্ডোম বিলি করেন এই ব্যক্তি। শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, এইসআইভি প্রতিরোধেও কন্ডোমের জুড়ি মেলা ভার। গত কয়েক বছর ধরে মানুষকে সেটাই বুঝিয়ে আসছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে