,

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

news-image

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাহিদ হাসান ওরফে শান্ত (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে মাহির খারুয়া বাজারে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত কায়সার নামের একজন এলোপাতাড়ি জাহিদকে কোপাতে শুরু করেন। এরপর কায়সার পালিয়ে যান। এলাকার লোকজন জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জাহিদ ও কায়সার দুজনই মাহির খারুয়া গ্রামের বাসিন্দা।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত ইমরান কায়সারকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।

ওসি জানান, জাহিদ হাসান ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়া তিনি স্থানীয়ভাবে কেবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসার সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। জাহিদকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের