বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা উঠলো বহুল প্রত্যাশিত কপ২৬ জলবায়ু সম্মেলনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শুরু হলো বহুল আলোচিত ও প্রত্যাশিত জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলন। এতে অংশ নিতে এরই মধ্যে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে পৌঁছাতে শুরু করেছেন বিভিন্ন দেশের সরকারপ্রধানরা। এই সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত বিশ্বের বিশেষ দায়িত্ব রয়েছে। অন্যদের সবুজ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে উন্নত বিশ্বকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কপ২৬ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বাস্তব পদক্ষেপের ঘোষণা না আসলে বিশ্বের ক্রোধ ও অসহিষ্ণুতা ঠেকানো যাবে না।

সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কপ২৬ সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে গেছেন। উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি কপ২৬ এর মূল অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

তবে আলোচিত এ সম্মেলনে থাকছেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো প্রভাবশালী নেতারা। ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায়’ যাচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ানও।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল