বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৯ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া নেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামারুল আরেফীনের পরিচালনায় এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ (ক) ও (ঠ) অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে তাদেরকে দল থেক বহিষ্কার করা হয়। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সেন্টু, শিল্প ও বাণিজ্যক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, তালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি কবির হোসেন বিশ্বাস ও সদস্য ইব্রাহিম খলিল।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল