নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ২৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই শোধনাগারে ব্যাপক আগুন লেগে যায়। নাইজেরিয়ার রিভার্স প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে রোববার স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ইফেয়ানি ওমানো বলেন, ‘হতাহতের সংখ্যা অনেক বেশি। আমরা ২৫টি মৃতদেহ গুনেছি। তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি।’

ওমানো ও স্থানীয় বাসিন্দা চিকওয়েম গডউইন জানান, শুক্রবার ভোররাতের দিকে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র এর আগে বিস্ফোরণের কথা নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা প্রকাশ করেননি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান