নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

news-image

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গভর্নরের কার্যালয়।

সোমবার (১৮ অক্টোবর) এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।সোকোটোর গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুওয়াল এক বিবৃতিতে বলেন, রোববার রাজ্যের গোরোনিওর একটি সাপ্তাহিক বাজারে হামলা শুরু হয় এবং যা সোমবার সকাল পর্যন্ত চলতে থাকে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা বলেন, ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় থাকায় বন্দুকধারীরা বাজারে প্রবেশ করে। তারা চারিদিক থেকে মার্কেট ঘিরে রেখেছিল, গুলি চালাচ্ছিল বিক্ষিপ্তভাবে।

গোরোনিও জেনারেল হাসপাতাল মর্গে ৬০টি মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বন্দুকধারীরা তাদের পরাস্ত করে। এ বিষয়ে পুলিশের একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি।

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে গত এক বছরে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া মুক্তিপণের জন্য অপহরণ করেছে শতাধিক মানুষকে।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে পুরো জামফারা রাজ্যে টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় নাইজেরিয়ার সরকার। সামরিক অভিযান বাড়ার পর কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের কিছু অংশে ব্ল্যাকআউট ছড়িয়ে পড়ে। তবে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় কি ঘটছে তা জানা কঠিন হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী