,

এ লাল সবুজ তো আমরা চাইনি : মাশরাফি

news-image

অনলাইন ডেস্ক : ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার রাত নয়টার দিকে পীরগঞ্জের ওই হিন্দুপল্লিতে এ হামলার খবর আসে। একইসময়ে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হারে যায় বাংলাদেশ।

দুটি ঘটনাই দাগ কেটেছে বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। দুটি ‘হারে’ হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন মাশরাফি।

তিনি লেখেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কত কত স্বপ্ন, কত কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?