,

শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতার ৪০ বছরের জেল

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে শ্বাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা এবং দায়ের কোপে শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার ৮ বছর পর শামসুল আলম নামের একজনকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে শামসুল আলমের উপস্থিতিতে শ্বাশুড়িকে হত্যার দায়ে ৩০ বছর এবং শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

সাজাপ্রাপ্ত শামসুল একই গ্রামের মৃত জহির আহম্মদ মিস্ত্রীর ছেলে। ২০১৩ সালের ১১ ডিসেম্বর দিনেদুপুরে সীমানা বিরোধের জেরে টেকনাফ সদর ইউনিয়নের খোন্দকার পাড়ায় ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের স্বামী ও মামলার বাদী আবদুল গফুর বলেন, শামসুল আলম আমার মেয়ের স্বামী ও আমার প্রতিবেশী। তাদের সাথে আমাদের সীমানা বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই প্রকাশ্য দিবালোকে আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং ছোট মেয়ের হাত বিচ্ছিন্ন করে শামসুল। এ নিয়ে আমি মামলা করি। আজ তার রায় হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম বলেন, হত্যা ও হত্যাচেষ্টা আইনের ৩টি ধারায় শামসুল আলম পৃথকভাবে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হাত বিচ্ছিন্ন করার দায়ে ৩২৬/৩০৭ ধারায় ১০ বছর এবং হত্যার দায়ে ৩০২ ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে মোট ৪০ বছর কারাভোগ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম