,

স্মার্টওয়াচ প্রাণ বাঁচাল মোটরসাইকেল আরোহীর

news-image

অনলাইন ডেস্ক : স্মার্টওয়াচের পেছনে অর্থ ব্যয় করাকে অনেকেই অপচয় বলে মনে করেন। কিন্তু এই স্মার্টওয়াচের নানা ফিচারের আছে বেশ উপকারিতা। এই ডিভাইস হার্টবিট গণনা করে, রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে, ব্যবহারকারী দৈনিক কতটুকু হাঁটল তার হিসাব রাখে, ব্যবহারকারীর শারীরিক বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট দেয়।

আধুনিক এই যন্ত্রটি দিয়ে গান শোনা যায়, ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযোগ ঘটিয়ে কল করা যায়। এমনকি স্মার্টফোন খুঁজেও বের করা যায়।

তবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে এই যন্ত্রটির কাজের পরিধিও তত বাড়ছে। স্মার্টওয়াচের এক ফিচারের কারণে সম্প্রতি সিঙ্গাপুরের দুর্ঘটনার কবলে পড়া এক মোটরসাইকেল আরোহী হাতে থাকা স্মার্টফোনের কারণেই প্রাণে রক্ষা পেয়েছেন।

একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ ফিতরি নামে ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। কেউ পৌঁছানোর আগেই ফিতরির হাতে থাকা স্মার্টওয়াচ অজ্ঞান হওয়ার বিষয়টি বুঝতে পেরে স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবা নম্বরে ফোন করে দুর্ঘটনার ব্যাপারে সর্তক করে। সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনাস্থলের ঠিকানাও পাঠিয়ে দেয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের স্মার্টওয়াচ ফিতরির জোরে পড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করতে পেরে তার হয়ে এসওএস পাঠায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টওয়াচের ফিচার কোনো ব্যক্তির নড়াচড়া করছে কী না তাও বুঝতে পারে। ব্যবহারকারী কোনো নড়াচড়া না করছে স্মার্টওয়াচে আগে থেকে সেভ করে রাখা জরুরি পরিষেবা নম্বরে স্বয়ংক্রিয়ভাবেই ফোন চলে যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের