কঙ্কাল চুরি করে বিক্রি করাই ছিল হান্নানের পেশা

news-image

নিউজ প্রতিবেদক : পল্লবীর কালশী কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় হান্নান মিয়া (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মানুষের হাড়গোড় চুরি করে বিক্রি করাই ছিল তার পেশা। কয়েক বছর ধরেই তিনি এ কাজ করছে বলে পুলিশকে জানিয়েছে।

পল্লবী থানার এসআই আব্দুল আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার মধ্যরাতে কালশী কবরস্থান থেকে হান্নানকে হাতেনাতে আটক পুলিশে দেয় স্থানীয়রা।

তারা কাছ থেকে তিনটি মাথার খুলি, আটটি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় এবং কোমরের ৬টি হাড় উদ্ধার করেছে বলে তিনি জানান। তিনি আরও জানান, গ্রেপ্তার হান্নান মিয়াকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই আব্দুল আজাদ জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হান্নান হাড় চুরির কথা স্বীকার করেছেন। এর আগেও তিনি বেশ কিছু হাড় চুরি করেছে। একটি মানুষের পূর্ণাঙ্গ কঙ্কাল ৩ হাজার টাকায় বিক্রি হয় বলে তিনি জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলাম জানান, এর আগে তিনি কি পরিমাণ হাড় চুরি করেছে তার অনুসন্ধান চলছে। চুরি করা কঙ্কালগুলো কবিরাজির কাজে ব্যবহৃত হয় বলে সে জানিয়েছে। তিনি বিভিন্ন কবিরাজের কাছে তা বিক্রি করতেন। নানা হাত ঘুরে এই কঙ্কালগুলো শেষ পর্যন্ত মেডিক্যালের ছাত্রদের কাছে পৌঁছে বলে তিনি জানান।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, হান্নান মিয়ার পেশাই কঙ্কাল চুরি করা। তার চক্রে আরও একজন সদস্য রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান