বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় লাখে বিক্রি হবে আড়াই মণ ওজনের বাঘাইড়

news-image

নিজস্ব প্রতিবেদক : দেড় লাখে বিক্রি হবে আড়াই মণ ওজনের বাঘাইড়
সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে আড়াই মণ ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। পরে মাছটি সিলেটের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নদীতে ধরাপড়া মাছটি সন্ধ্যায় বাজারে তুলে দাম হাঁকানো হচ্ছে দেড় লাখ টাকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) কেউ মাছটি ক্রয় করেননি। এককভাবে এ বাঘাইড়টি বিক্রি না হলে মঙ্গলবার সকালে কেটে কেজি ধরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী মো. আলা উদ্দিন।

নগরীর শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা কামাল আহমেদ বলেন, বিশাল আকৃতির একটি বাঘাইড় বাজারে তোলা হয়েছে শুনে দেখতে এসেছি। কেজি দরে মাছ বিক্রি হলে আমি এক কেজি নিবো। বড় আকারের মাছ অনেক সুস্বাদু হয়।

এ বিষয়ে মাছ বিক্রেতা মো. আলাউদ্দিন জানান, নদীতে ধরা পড়ার পর মাছটি এক জেলের কাছ থেকে ৬০ হাজার টাকায় কিনেছি। এক লাখ টাকা হলে বিক্রি করবো।

তিনি আরও বলেন, আস্ত বাঘাইড়টি বিক্রি না হলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কেটে এক হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করবো। কেজি দরে মাছটি কিনতে ইতোমধ্যে ১৫ জনের তালিকা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল