,

দিল্লির আদালতে গ্যাংস্টারদের হামলা, গুলিতে নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিনী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা সংবাদমাধ্যমকে বলেন, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারিয়েছেন। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আজ আদালতে হাজির করা হয়েছিল। তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন নারী আইনজীবীও আছেন।

এদিকে, ঘটনাটির পর আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের