,

বিজয়নগরে সিএনজি চালক হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জন গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুলপুর গ্রামের সিএনজি চালক সোহরাব চৌধুরী (১৮) সিএনজি নিয়ে বের হয়ে নিখোঁজ হন। ২৩ এপ্রিল বুল্লা গ্রামের সিদ্দিক মিয়ার পুকুরে হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাচ্চু চৌধুরী বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করে। পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন- মহরম আলী (২৫), আলমগীল ওরফে শাহিন (২৮), আব্দুল কাদের (৪৮) ও সুমন (২৭)। তাদের জেলার বিভিন্ন স্থানে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতরা সিএনজি চালক সোহরাব চৌধুরীর হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরা গাড়ি চুরির সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এরা চালকদের কৌশলে খাবারের সাথে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ায়। তারপর চালককে হত্যার পর গাড়ি নিয়ে  পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ