এইচএসসির মূল সনদ বিতরণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ড থেকে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

কলেজের অধ্যক্ষ নিজে বা প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে সনদ গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

ঢাকা শিক্ষাবোর্ড এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরের কলেজগুলো, ১৫ সেপ্টেম্বর ঢাকা জেলা, ১৬ সেপ্টেম্বর ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর মাদারীপুর, ২২ সেপ্টেম্বর শরীয়তপুর, ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ, ২৬ সেপ্টেম্বর নরসিংদী, ২৭ সেপ্টেম্বর গাজীপুর, ২৮ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং আগামী ৩ অক্টোবর টাঙ্গাইল ও ৪ অক্টোবর কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে কলেজগুলোর অধ্যক্ষ বা তার প্রতিনিধিকে শিক্ষার্থীদের মূল সনদ গ্রহণ করতে বলা হয়েছে। বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসি সনদ বিতরণ করা হবে।

নির্ধারিত তারিখে নির্ধারিত জেলার অধ্যক্ষ বা তার প্রতিনিধি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী