শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলেই টাকা হচ্ছে ডলার, অতঃপর অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার!

news-image

অনলাইন প্রতিবেদক: মানি লন্ডারিং বা মুদ্রা পাচার একটি বহুল পরিচিত শব্দ। অবৈধভাবে বিদেশে মুদ্রা পাচারের বিষয়টি সম্পর্কে গণমাধ্যমের সুবাদে আমরা অনেকেই জানি। এতদিন এক্ষেত্রে আমরা বাণিজ্য কারসাজি ও হুন্ডির কথা জানলেও এখন ব্যবহার হচ্ছে আরও অভিনব পন্থা। সেটি হচ্ছে অনলাইন জুয়া। এখন মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাপস ও সাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার নামে পাচার হচ্ছে টাকা।

এরই মধ্যে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন- দেলোয়ার হোসেন (৪৫), মহিউদ্দিন (৩৩) ও জামাল মিয়া (২৫)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডেমরার গলাকাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা টাকাকে ডলারে রূপান্তর করে ‘স্কাইফেয়ার’ ও ‘বেট৩৬৫’ অ্যাপস ব্যবহার করে জুয়া খেলতেন। এভাবে অনেকেই অনলাইনে জুয়ার মাধ্যমে টাকা বিদেশে পাচার করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

মোবাইলে যেভাবে টাকা হয়ে যাচ্ছে ডলার

এ বিষয়ে ডিবির এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, অনলাইনে জুয়া খেলার কিছু অ্যাপস রয়েছে। টাকাকে ডলারে রূপান্তর করতে স্থানীয়ভাবে ওই অ্যাপসের কিছু এজেন্ট নিয়োগ দিয়েছে জুয়াড়িরা। প্রথমে ই–মেইলে নিবন্ধনের পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাপসের স্থানীয় এজেন্টদের টাকা দেয় তারা। স্থানীয় এজেন্ট তার কমিশন কেটে রেখে সেই টাকা ডলারে রূপান্তর করেন। এরপর আরও কয়েক এজেন্টের হাত ঘুরে টাকা চলে যায় বিদেশে থাকা মাস্টার এজেন্টের কাছে। আর এভাবেই অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে টাকা।

পুলিশ জানায়, প্রত্যেক এজেন্টের অসংখ্য সদস্য রয়েছে। তারা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জুয়া খেলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা