,

২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল বাংলাদেশ

news-image

অনলাইন প্রতিবেদক : নিউজিল্যান্ডের দেয়া ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে রান চাপে বাংলাদেশ। ৭.২ ওভারে ৩৯ রানে স্বাগতিকরা হারায় লিটন দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের উইকেট। এরপর দলীয় ৪৬ রানের আউট হয়ে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম।

দলীয় ২৬ রানে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। এরপর দলীয় ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচেও আবারও ব্যর্থ লিটন দাস। আগের দুই ম্যাচে ৬ ও ১৫ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন ১২ বলে ১০ রান করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.৩ ওভার শেষে ৪ উইকেটে ৫৮ রান।

এদিকে, শেষ ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি সৌম্য সরকার। চার ম্যাচ পর দলে ফিরে মাত্র ৪ রানেই আউট এ তারকা ব্যাটসম্যান। ৯ম বলেই ক্যাচ তুলে দেন। তার বিদায়ে ৩৮ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এছাড়া মোহাম্মদ নাঈম ২১ বলে ২৩ ও মুশফিক ৮ বলে ৩ রান করে সাজঘরে ফিরেন।

এর আগে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক টম ল্যাথামের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে সফরকারীরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬২ রান।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে