বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মডার্নার স্থগিত টিকা নিয়ে জাপানে ২ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে স্থগিত রাখা মডার্নার কোভিড টিকা নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে দূষণের অভিযোগে মডার্নার ওই ব্যাচের সব টিকার প্রয়োগ স্থগিত রাখা হয়। খবর এনডিটিভির।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে মডার্না টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের কয়েকদিনের মাথায় ৩০ বছরের এক ব্যক্তি মারা যান। যে টিকা তিনি নিয়েছিলেন, সেই ব্যাচের টিকাগুলোকে দূষণের অভিযোগে গত বৃহস্পতিবার প্রয়োগ স্থগিত করেছে জাপান।

এ ঘটনায় জাপানে তদন্ত অব্যহত আছে। জাপান সব মিলিয়ে মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা ব্যবহার স্থগিত রেখেছে।

জাপানের সরকার ও মডার্না অবশ্য বলছে, কোনো ধরনের নিরাপত্তা বা কার্যকারিতা সংশ্লিষ্ট হুমকি চিহ্নিত হয়নি; স্থগিত রাখার বিষয়টি কেবলমাত্র সতর্কতামুলক পদক্ষেপ।

তাহলে মডার্নার টিকার কি ধরনের দূষণ পাওয়া গেছে? জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মনে করা হচ্ছে – ধাতক কণার উপস্থিতিতে এ দূষণ হয়েছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল