,

মা-ছেলেকে অপহরণ, সিআইডির দুই সদস্য বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ২টায় রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

আতাউর রহমান বলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত পাইনি।

এর আগে ২৪ আগস্ট (মঙ্গলবার) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট থেকে সিআইডির রংপুর কার্যালয়ের এএসপি এএসপি সারোয়ার কবিরসহ তাদের আটক করা হয়েছে। পরদিন তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে দিনাজপুর আমলী আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসুর আদালতে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের