,

শুরু হলো ল্যাপটপ মেলা

news-image

টিপস ডেস্ক : আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিনদিনব্যাপী ল্যাপটপ মেলা। এই মেলায় নিত্যনতুন ল্যাপটপের পাশাপাশি নেটবুক ও ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করা হচ্ছে। মেলার আয়োজক এক্সপো মেকার।

ল্যাপটপ মেলা ৫০ টি স্টল, ৩ টি প্যাভিলিয়ন ও ৭ টি মিনি প্যাভিলিয়ন দিয়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লি., লেনোভো, এইচপি, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড, ডেল, আরএনটেক, এইচপিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, কমজগৎ টেকনোলজিস এবং গ্যাজেট গ্যালারি l

এছাড়া মেলায় অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে আছে এইচপি, এসার, আসুস, ডেল, অ্যাপল, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, অ্যাভিরা, লজিটেক, মাইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইসেল, জেটকাইট নাইন, প্রেস্টিজিও ও জিওনি l

ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগের খবরভিত্তিক ওয়েব পোর্টাল টেকশহর ডটকম l সহপৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এসার, আসুস, ডেল ও এইচপি। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও, এডুমেকার ও ট্রন।

এই নিয়ে ১৫ বারের মত ল্যাপটপ মেলার আয়োজন করলো এক্সপো মেকার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষ ছাড় ঘোষণা করেছে। ছাড়ের সুযোগ নিয়ে প্রযুক্তি পণ্য কিনতে হাজির হয়েছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা