রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের করাচিতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১৬

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি রাসায়নিক কারখানায় শুক্রবার এক অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। খবর: দ্য ডন।

জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) অতিরক্ত পুলিশ সার্জন ড. সুমাইয়া সৈয়দ দ্য ডনকে বলেন, হাসপাতালে এই পর্যন্ত ১৬টি মরদেহ আনা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শহরের পূর্বদিকের কারখানাটিতে অগ্নিকাণ্ডের সময় এর বেশির ভাগ জানালা বন্ধ ছিল। দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়।

ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল। টেলিভশন চ্যানেলের ভিডিওতে কারখানার ওপরের তলাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়।

কারাখানায় ঢোকা এবং বের হওয়ার একটাই পথ। অগ্নিকাণ্ডের সময় ছাদের দরজাও বন্ধ ছিল। সে কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয় বলে জিও টিভি-কে জানিয়েছেন শহরের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের একটি পোশাক কারখানায় আগুন লেগে ২৬০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছিল।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু