রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে বাদিই জেল হাজতে

news-image

মাদারীপুর প্রতিনিধ : মানবপাচার মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করায় বাদী শাহ আলম শেখকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। একই সাথে ওই মামলায় হাজতে থাকা ৩ আসামিকে (দেলোয়ার মুন্সি, মজিবর মুন্সি এবং পলাশ মুন্সি) জামিন দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

এদিন দুপুরে মানবপাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় ৩ আসামির জামিন শুনানি হয়। এ সময় বাদী মিথ্যা মামলা করার কথা স্বীকার করায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি গ্রামের শাহ আলম শেখের সাথে একই এলাকার দেলোয়ার মুন্সীসহ অনেকের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষ এ নিয়ে একাধিক মামলাও করেছে। কিন্তু জমির মামলা চলমান থাকা অবস্থায় বিরোধীদের শায়েস্তা করতে শাহ আলম তার শ্যালক ইসমাইলকে লুকিয়ে রেখে ইটালিতে আসামিদের মাধ্যমে ১৩ লাখ টাকার বিনিময়ে পাঠানোসহ মানবপাচারের অভিযোগ এনে প্রতিপক্ষের ৬ জনকে আসামি করে গত ২৪ মে মাদারীপুর আদালতে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি থানায় প্রেরণ করলে তা এজাহার হিসাবে নিয়ে মামলাটি তদন্তে নামে সদর থানা পুলিশ। গত ৯ আগস্ট মামলার আসামি দেলোয়ার মুন্সী, মজিবর মুন্সী ও পলাশ মুন্সীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাদের জেল-হাজতে প্রেরণ করে। আসামিরা গ্রেপ্তার হওয়ার পরে ঐদিন রাতেই স্থানীয়ভাবে আপস-মিমাংসার সালিশ হয়। উক্ত সালিশির রায় উভয়পক্ষ মেনে নেয়। কিন্তু একাধিকবার আদালতে জামিন আবেদন করেও আসামিরা জামিন পাননি। বৃহস্পতিবার আবার জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। এসময় জামিন আবেদনের নথির সাথে মিমাংসা পত্রের কাগজপত্রও আদালতে জমা দেয়।

জামিন শুনানির সময় মামলার বাদী শাহ আলম ও তার শ্যালক ইসমাইল আদালতে উপস্থিত হন। এ সময় আদালতের বিচারক বাদী শাহ আলম ও ইসমাইলের জবানবন্দী গ্রহনকালে বাদী এক পর্যায় মিথ্যা মামলা করার কথা স্বীকার করে। বাদীর স্বীকারোক্তির ভিত্তিতে আদালতের বিচারক মামলার বাদীকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শাহ আলমের বিরুদ্ধে দণ্ডবিধি ২১১ ধারা মোতাবেক মামলা করা হবে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু