বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এলো ডব্লিউডির ২ টেরা ওয়াইফাই হার্ডডিস্ক

news-image

প্রযুক্তি ডেস্ক : প্রয়োজনীয় তথ্য-উপাত্তকে হাতের নাগালে রাখার সুযোগ করে দিতে দেশের বাজারে তারহীন প্রযুক্তির বহনযোগ্য হার্ডডিস্ক আনলো দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। বিশ্বনন্দিত ব্র্যান্ড ডব্লিউডি’র ২ টেরাবাইট কনটেন্ট ধারণ ক্ষমতার এই এক্সটার্নাল হার্ডিস্কে রয়েছে এসডি কার্ড থেকে সরাসরি তথ্য আদান-প্রদানের সুবিধা।

ফলে ব্যবহারকারী চাইলেই ডেটা ক্যাবেল ছাড়াই এসডি কার্ডটি ইনজেক্ট করে মুঠোফোন বা ক্যামেরার ছবি বা প্রয়োজনীয় ফাইল এতে সংরক্ষণ করতে পারবেন। ইউএসবি থ্রি পোর্ট ছাড়াও ওয়াইফাই সংযোগের মাধ্যমে পিসি’র তথ্য হার্ডডিস্কটিতে স্থানান্তর করা যায় অনায়াসে। ইন্টারনেট সংযোগে ওয়াইফাই হাবের মাধ্যমে একইসময়ে সংযুক্ত করা যায় ৮টি ডিভাইসের সঙ্গে।

পাসপোর্ট আকারের হার্ডডিস্কটি থেকে টিভি, মিডিয়া প্লেয়ার এবং গেমিং কনসোলে সরাসরি ভিডিও দেখা বা গেম খেলা যায় সহজেই। এতে শক্তিশালী ব্যাটারি সংযুক্ত থাকায় টানা ৬ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই ভিডিও স্ট্রিমিং সুবিধা উপভোগ করা যায়।
পাসওয়ার্ড লক সিস্টেম থাকায় এর সকল তথ্যই নিরাপদে সুরক্ষিত থাকে। আবার ড্যাশ বোর্ড থেকে ডিভাইসটির পুরো নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখা যায়। ডব্লিউডিবিডি এএফ০০২০বিবিকে মডেলের এই বহনযোগ্য হার্ডডিস্কটির দাম ২৫ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা