,

হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান

news-image

এর আগে র‌্যাবের একটি দল রাত আটটার দিকে রাজধানীর গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করে। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, হেলেনা জাহাঙ্গীরকে তাঁর বাসা থেকে রাত সোয়া ১২টার দিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব।
ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তি দেওয়ার আগে গত শনিবার রাতে মেহের আফরোজ প্রথম আলোকে বলেছিলেন, হেলেনা জাহাঙ্গীর উপকমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারছেন না। তাঁর কিছু কিছু কাজ সংগঠনকে বিব্রত করছে। এ জন্য তাঁকে উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। জয়যাত্রা আইপি টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হয়েছিলেন গত ১৭ জানুয়ারি।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করে র‌্যাব।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করে র‌্যাব।
ছবি: সংগৃহীত

এর আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। আবদুল মতিন খসরু মারা গেলে ওই আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়ন পাননি।

সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র‌্যাব।

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র‌্যাব।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের