বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ ৫ আগস্ট পর্যন্ত

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে সরকার। আরও ৫ দিন বাড়িয়ে ৫ আগস্ট আগস্ট পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও পাঁচ দফায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত আরো এক দফা বাড়ানো হয়।

সর্বশেষ ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ ঘোষণা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার