বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদের মুখে নাটক প্রত্যাহার, ক্ষমা চাইলেন শিল্পী ও কলাকুশলীরা

news-image
‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী
ছবি : সংগৃহীত

একজন অটিস্টিক সন্তানের মা এবং পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পরিবার এবং পিতা-মাতাকে মানসিক আঘাত করে এবং প্রতিবন্ধিতা সম্পর্কে যে ধরনের নেতিবাচক বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, মানহানিকর। অনেক শিক্ষিত মানুষের মধ্যেও বদ্ধমূল ধারণা আছে, যেকোনো পাপের ফলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্ম হয়। নাটকে যখন এমন বার্তা প্রচার করা হয়, তখন তা আরও প্রতিষ্ঠা পায়। একটা নাটক লেখা থেকে শুরু করে প্রচার পর্যন্ত অনেকগুলো ধাপ পার করতে হয়েছে, এমন সংবেদনশীল বিষয়টি কারও নজরে একবারও এল না!’

‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী
ছবি : সংগৃহীত

নাটকটির নির্মাতা রুবেল হাসান প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের ভুল। যেসব বাবা-মায়েরা আমাদের এই ভুলে কষ্ট পেয়েছেন, তাঁদের সবার কাছে ক্ষমা চাইছি।’ নাটকের অন্যতম অভিনয়শিল্পী মেহজাবীনও বিষয়টি নিয়ে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি খুবই দুঃখিত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। এটা আমাদের অনেক বড় একটা ভুল। কোনো স্পেশাল চাইল্ড বা তাদের বাবা-মাকে আঘাত করার মানসিকতা আমাদের মোটেও ছিল না। গতকাল নাটকটি প্রচারের পর থেকে বিষয়টি টের পেয়ে খুবই খারাপ লাগছে। অনেকে এসএমএস করেছেন। এরপর আমি ঘটনাটা প্রযোজনা প্রতিষ্ঠানকে জানাই। পুরো টিম মিলে ভুল বুঝতে পারি। এটাকে একটা শিক্ষা হিসেবে নিচ্ছি। যদিও সংলাপটা আমাদের কারও মুখ থেকে যায়নি। এ ধরনের কোনো ভুল ভবিষ্যতে যাতে না হয়, সেদিকটায় খেয়াল রাখব। আমরা নিজেদের অজান্তেই বাবা-মায়েদের কষ্ট দিয়েছি। পুরো টিমের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী
ছবি : সংগৃহীত

নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির পক্ষ থেকে ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে, ‘ঘটনা সত্য নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। প্রথম বার্তা পাবার পরপরই আমরা উপলব্ধি করি, অসাবধানতাবশত নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গেই আমরা নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিই।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা