ম্যাচসেরা তামিম, সিরিজসেরা সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : বড় রান তাড়ায় যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাতে তামিম ইকবাল যে ম্যাচসেরা হবেন, সেটা আন্দাজ করা যাচ্ছিল আগেই। সেটাই হয়েছে।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের ম্যাচসেরার পুরস্কার হাতে উঠেছে টাইগার দলপতির। অন্যদিকে সাকিব আল হাসান হয়েছেন সিরিজসেরা।

আজ (মঙ্গলবার) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে ২৯৯ রানের লক্ষ্যও বড় হয়নি তামিমের দায়িত্বশীল এবং ঝড়োগতির ব্যাটিংয়ে। ৯৭ বলে ৮ চার আর ৩ ছক্কায় ১১২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তামিম।

অন্যদিকে পুরো সিরিজই ব্যাটে-বলে দুর্দান্ত কাটানো সাকিব শেষ ম্যাচে ১০ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেয়ার পর করেছেন গুরুত্বপূর্ণ ৩০ রান।

সবমিলিয়ে এই সিরিজে তিন ম্যাচে একটি অপরাজিত ৯৬ রানের ইনিংসসহ ১৪৫ রান সাকিবের। দুই দলের মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

এছাড়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। এক ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সিরিজসেরার পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার তিনি ছাড়া আর কেইবা ছিলেন!

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত