বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের হাতে জীবন ছেড়ে দেওয়া যাবে না: ডা. জাফরুল্লাহ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেছেন, সরকারি কর্মকর্তাদের হাতে আমাদের জীবন ছেড়ে দেওয়া যাবে না। তাই যত পরিদর্শক কমিটি আছে সেখানে অন্তত দুইজন নিরপেক্ষ পরিদর্শক থাকতে হবে, যেটি সাংবাদিক বা কোনো বিশিষ্ট নাগরিক হতে পারেন। তারা আর্থিক লেনদেবের সাথে জড়িত হবেন না। নিরপেক্ষ পরিদর্শক থাকলে অন্তত মিথ্যাচারটা কম হবে। এজাতিয় ঘটনা আমাদের উন্নয়নকে ব্যহত করবে এবং বিশ্বের সামনে আমাদের লজ্জিত হতে হবে।

রবিবার (১১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেন, যারা মারা গেছেন তাদের প্রত্যেককে অন্তত ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া যারা বেচে আছেন তাদের চিকিৎসা শেষে ট্রেনিং দিয়ে পুনরায় কর্মক্ষম করে তুলতে হবে।
এসময় তিনি বলেন, যারা আমাদের জীবন ও রাষ্ট্রকে চলমান রাখে তাদের জীবনের নিরাপত্তা যেভাবে দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি। এখানে কেউ হত্যা না করলেও এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে হবে।

সরকারের সংস্থাগুলোর উচিত ছিল নিয়মিত পরিদর্শন করা। এ ক্ষেত্রগুলো দুর্নীতিগ্রস্থ হওয়ায় তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এতগুলো জীবনের দায়-দায়িত্ব কে নেবে। এর দায় সরকারেরই। সরকার নির্বাচিত না হলে তাদের কোন দায় দায়িত্ব থাকে না। আজকে সরকারের সকল ক্ষেত্র দুর্নীতিগ্রস্থ। ৩০০ টাকার টিউব ১ লক্ষ টাকায় কিনছে।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার