বাজারে আসছে অকুলাস ভিআর হেডসেট

news-image

প্রযুক্তি ডেস্ক : দেখতে একটু অদ্ভুত, কিন্তু গেমের জগতে হারিয়ে যেতে অসাধারণ যন্ত্র ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। আর এ ধরনের ভিআর নির্মাতা ‘অকুলাস ভিআর’ এবার নতুন হেডসেট নিয়ে আসছে, যা বাজারে পাওয়া যাবে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই। বর্তমানে এ হেডসেটের পরীক্ষামূলক ডেভেলপার সংস্করণ পাওয়া যাচ্ছে। ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ভিডিও গেমের জগতে নতুন এক পরিবর্তন নিয়ে এসেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত অকুলাস ভিআরকে গত বছর প্রায় ২০০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। অকুলাসের হেডসেট বাজারে আসার ঘোষণা দেওয়ার পরেই জানা গেছে, সনিও আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যেই প্লেস্টেশনের জন্য হেডসেট বাজারে আনতে যাচ্ছে। গেম নির্মাতা প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজি কনসালট্যান্সির গেম বিভাগের প্রধান পিরেয়স হার্ডিং রোলস বলেন, ‘দুই বছর ধরে ভিআর নিয়ে গেমিং জগতে নতুন এক উন্মাদনা তৈরি হয়েছে। তবে এ ভিআর বাজারজাত শুরুর আগে আমার মনে হয়, প্রতিষ্ঠানগুলোর আরও ভাবা উচিত।’ এখনো বলা মুশকিল যে এ হেডসেটগুলোর বিক্রি কেমন হবে। তবে আশাবাদী নির্মাতারা। বিশেষ এ ভিআর হেলমেটটির সাহায্যে কম্পিউটার জেনারেটেড এবং সিনেমাভিত্তিক ছবির সরাসরি একটি অবস্থা চোখের সামনেই দেখা সম্ভব। আর গেমার চাইলে ডানে-বাঁয়ে মাথা নাড়িয়েও উপভোগ করতে পারবেন গেমিংয়ের জীবন্ত এবং অসাধারণ এক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতার জন্যই গেমপ্রেমীরা অকুলাস ভিআরকে গ্রহণ করবে বলেও মনে করছেন নির্মাতারা।

স্মার্টফোনের সঙ্গেও অকুলাস ব্যবহারের সুবিধা নিয়ে কাজ করছে একাধিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ইতিমধ্যে স্যামসাং গ্যালাক্সি নোট এবং গ্যালাক্সি এস৬ স্মার্টফোনের সঙ্গে অকুলাস কিট বিক্রি শুরু করেছে। নতুন এ যন্ত্রের জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে গেমপ্রেমীদের।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার