বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের রায় স্থগিত : জামিন শেষে বাসায়

news-image

আপাতত জেলে যেতে হচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানকে। গত বুধবার নিম্ন আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে যে রায় দেন, উচ্চ আদালত তা স্থগিত করেছেন। একইসঙ্গে আপিল মামলার পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও আদেশ দিয়েছেন আদালত।
নিম্ন আদালতে কারাদণ্ডের রায় পাওয়ার পর সালমান উচ্চ আদালতে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে আদালত তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। এর পরই আজ শুক্রবার বিকেলে সালমান আত্মসমর্পণ করেন এবং ৩০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পান। জামিন শেষে বাসায় ফিরে যান তিনি।
আপিল আবেদনের পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন। আগামী জুলাই মাসে আপিলের শুনানি হবে বলে ধারণা করা হচ্ছে বলে। খবর এএফপির।
১৩ বছর আগে সালমানের গাড়ি ফুটপাতে চাপা দেয় পাঁচজনকে। এর মধ্যে ঘুমন্ত এক ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও চারজন। সালমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, ওই সময় চালকের আসনে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। এ ঘটনায় করা মামলায় গত বুধবার মুম্বাইয়ের জেলা ও দায়রা জজ ডি ডব্লিউ দেশপান্ডে সালমানকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

এ রায়ের পরপরই হাইকোর্টে তাঁর জামিন আবেদন করা হয়। আদালত তাঁর ৪৮ ঘণ্টার জামিন মঞ্জুর করেন। বাদী পক্ষ সুপ্রিম কোর্টে সালমানের জামিনের বিরোধিতা করে আবেদন করলেও সর্বোচ্চ আদালত এ জামিনাদেশ বহাল রাখেন।
আজ সকালে জামিনের ৪৮ ঘণ্টার মেয়াদ শেষ হওয়ার পর সালমানের পক্ষে হাইকোর্টে আপিল আবেদন করেন। বিচারক অভয় থিপসে বলেন, ‘প্রসিকিউশন এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছে, তা বিবেচনার প্রয়োজন রয়েছে।’
আদালতের রুদ্ধদ্বার কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। তবে সালমান এ সময় হাইকোর্টে ছিলেন না। পরে আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের রায় স্থগিত করেন ও নতুন মেয়াদে জামিন মঞ্জুর করেন। তবে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ৩০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন নিতে বলা হয়।
এই নির্দেশ অনুযায়ী বিকেলে সালমান নিম্ন আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন নেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা