বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার সাধারণ ছুটি দেবে না

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে। এ ভাইরাস প্রতিরোধে আজ সোমবার থেকে দেশব্যাপী তিনদিনের ‘সীমিত বিধিনিষেধ’ শুরু হয়েছে। এই সময়ে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এরপর আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে ‘কঠোর বিধিনিষেধ’। আর সেদিন থেকে সরকার সাধারণ ছুটি দেবে বলে একটি সূত্র জানিয়েছিল।

তবে আজ সোমবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিয়ে কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ১-৭ জুলাই পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ চলাকালে সাধারণ ছুটি থাকবে না।’

লকডাউন শব্দ ব্যবহার প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লকডাউন আর রেস্ট্রিকশনের মধ্যে কিছু পার্থক্য আছে। লকডাউন মানে টোটাল ক্লোজ করতে হয়, কিন্তু টোটাল ক্লোজ করে দিলে তো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়। আমরা এটিকে কী শব্দ বলি? তবে মিনিমাম নিষেধাজ্ঞা আরকি।’

সাত দিনের পর এ নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হলো, চাপাইনবাবগঞ্জ স্ট্রিক্টলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে-যেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক করে দিয়েছি, সেখানে ইমপ্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা