,

সাকিব ফিরিয়েছেন মিসবাহকে

news-image

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। ফেরানো গেছে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে। সাকিবের বলে বোল্ড হয়ে ফেরা মিসবাহর বিদায় অবশ্য খুব একটা সমস্যায় ফেলেনি পাকিস্তানকে। কারণ উইকেটের অপর প্রান্ত আঁকড়ে আছেন আজহার আলী। ১৬৭ রানে অপরাজিত আজহার পৌঁছে গেছেন তাঁর সর্বোচ্চ টেস্ট-সংগ্রহে। 

এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪১৯। আজ দ্বিতীয় দিন সকালে তারা স্কোরবোর্ডে তুলেছে আরও ৯৬ রান। 

আগের দিনের সংগ্রহের সঙ্গে নতুন কিছু যোগ না করেই সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিসবাহ। তাঁর সংগ্রহ ছিল ৯। মিসবাহর বিদায়ের পর উইকেটে আসা আসাদ শফিক কিন্তু আজহার আলীকে দারুণ সঙ্গ দিচ্ছেন। পঞ্চম উইকেটে আজহার-শফিক ইতিমধ্যেই তুলে ফেলেছেন ৯৫ রান। আসাদ শফিক অপরাজিত আছেন ৫৪ রানে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের