বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদনানসহ ৩ জনকে আদালতে নিয়েছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ ৩ জনকে রাত সাড়ে ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক একএম হাফিজুর রহমানের এজলাসে পাঠানো হয়েছে। আদালতে জবানবন্দি শেষে সিদ্ধান্ত দিবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানি শুরু হয়নি।

পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কারণে গাইবান্ধা জেলার ত্রিমোহনী এলাকায় এক বন্ধুর বাড়িতে কয়েকদিন আত্মগোপন করেছিলেন তিনি ও তার সঙ্গীরা। তবে ব্যক্তিগত কারণটা কি তা বলতে অপরগতা প্রকাশ করেন পুলিশ। শুক্রবার বিকালে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। রাতে এ খবর লেখা পর্যন্ত আদনান পুলিশ হেফাজতে ছিলেন। তবে তাকে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়নি।
কোন সূত্র ধরে তাদের উদ্ধার করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, পারিবারিক একটি সূত্র ধরেই তাদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা