ইরানের নির্বাচনে যে প্রার্থী এগিয়ে

news-image

অনলাইন ডেস্ক : ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনসহ মোট চারটি নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য নিবন্ধন করেছিলেন মোট ৫২৯ জন। এর মধ্যে চূড়ান্ত প্রার্থী হিসাবে অনুমোদন পেয়েছিলেন সাতজন। সংস্কারপন্থি ও মধ্যপন্থি প্রার্থীদের বাদ দেওয়া হয়। একেবারে শেষ সময়ে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিন প্রার্থী।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের জনগণের উদ্দেশ লেখা এক বিবৃতিতে ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাবেক সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সাঈদ জালিলি। যার ফলে ইব্রাহিম রায়িসি কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আভাস দিয়েছে।

দুইবারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রার্থী হননি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন অপর দুই প্রার্থী ইরানের জাতীয় ক্রীড়া সংস্থার প্রধান ও সাবেক ইসপাহান গভর্নর মোহসেন মেহের আলীজাদে ও সাংসদ আলীরেজা যাকানি। মেহের আলীজাদে অপর সংস্কারপন্থি প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর রক্ষণশীল প্রার্থী আলীরেজা যাকানি অপর প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

তিনজন সরে দাঁড়ানোয় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র চারজন প্রার্থী। এর মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসি।

ইবরাহিম রায়িসি ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইরানের বিচার বিভাগের উপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন