,

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু ৬

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার (১৩ জুন) থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। উপজেলার করুকপাতা ইউনিয়নের ইয়ংচা ও মাংলুম দুই এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে দুটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, করুকপাতা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচাপাড়া এবং মাংলুমপাড়া দুটিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট এবং প্রচণ্ড গরমে দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম দুটিতে ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শিশু, কিশোর বয়স্ক শতাধিক নারী পুরুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন স্বাস্থ্য বিভাগের দুটি মেডিকেল টিম। সেনাবাহিনীর সদস্যরাও হেলিকপ্টারে আরো মেডিকেল টিম পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সদস্য ম্রো গবেষক সিইয়ং ম্রো জানান, দুটি পাড়াতেই ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, প্রচণ্ড গরম ও দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরো মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান