,

দশম শ্রেণির ছাত্র তৈরি করল অক্সিজেন প্ল্যান্ট

news-image

ঈশ্বরদী প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণে ক্রমশ বাড়ছে অক্সিজেনের চাহিদা। বাড়িতে বা হাসপাতালে থাকা রোগীদের সবারই প্রয়োজন হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন ঘাটতি রুখতে অল্প খরচে প্ল্যান্ট তৈরি করল সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তাহের মাহমুদ তারিফ। বাতাস থেকে অক্সিজেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার তৈরিকৃত প্ল্যান্ট থেকে অক্সিজেন তৈরি করে দেখান। অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট তৈরি করতে তারিফের সময় লেগেছে দুই সপ্তাহ এবং খরচ হয়েছে মাত্র ৬৫ হাজার টাকা। তারিফ জানান, প্ল্যান্ট তৈরি করতে সার্বিক সহযোগিতা করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরূল কায়েস ও তার শিক্ষাপ্রতিষ্ঠান।

করোনাভাইরাসের আক্রমণে সবার আগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। আহত ফুসফুস বাতাস থেকে শরীরের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহের সামর্থ্য হারাতে থাকে। ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এ কারণে করোনা আক্রান্ত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই বলা হয়, করোনা রোগীর জন্য অতিপ্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ হলো মেডিকেল অক্সিজেন।

একজন সুস্থ মানুষের শরীরে অক্সিজেন স্বাভাবিক মাত্রা হচ্ছে ৯৫-১০০%। এই মাত্রা ৯৩% এর কম হলে সতর্ক হতে হয় এবং ৯২% এর কম হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আবশ্যক।

 

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের