,

মিয়ানমারে খুলল স্কুল, প্রতিবাদ শিক্ষক-শিক্ষার্থীদের

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে স্কুল খোলার নির্দেশের পর আজ থেকে তা চালু হয়েছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। সেইসঙ্গে জান্তা সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, জান্তা সরকারের এই শিক্ষাকে দেশজুড়ে অনেক শিক্ষার্থী ‘সামরিক দাস শিক্ষা’ অভিহিত করে, ক্লাস বর্জন করবেন বলে জানিয়েছেন।

ফুটপাতের একজন বিক্রেতা জানান, প্রায় ৫০ জন শিক্ষার্থী ক্লাসে প্রবেশের ইয়াঙ্গুনের একটি স্কুলের ভেতরে গিয়েছে। তাদের মধ্যে ২০ জন সাধারণ পোশাক পরেছিল। দেখে মনে হচ্ছে, তারা পরে তাদের ইউনিফর্ম পরে নেবে।
শিক্ষকদের দাবি, প্রোপাগান্ডা ছড়াতে ও শিক্ষার্থীদের মগজধোলাই করার কাজ দেওয়া হয়েছে তাদের। শিক্ষার নামে ছাত্রদের সেনার বশংবদ করে গড়ে তোলার কাজ তারা করতে পারবেন না। তাই প্রতিবাদ জানাতে স্কুলে আসবেন না তারা।

সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক শিক্ষক বলেন, আমি নির্যাতন বা গ্রেফতারিকে ভয় পাই না। কিন্তু আমি এমন একজন শিক্ষক হতে ভয় পাই যে, শিক্ষার্থীদের মিথ্যা পাঠ দেবে।

করোনা মহামারির কারণে মিয়ানমারে প্রায় এক বছর থেকে স্কুল বন্ধ ছিল।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে মিয়ানমারের ক্ষমতা নিজেদের হাতে নেয় সেনাবাহিনী। বন্দী করা হয় আং সান সু চি-সহ নির্বাচিত সরকারের শীর্ষ নেতাদের। এরপর থেকেই দেশটিতে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হয়। পাণ্টা অভিযান শুরু করে সেনাবাহিনী। এ পর্যন্ত তাদের গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ জন গণতন্ত্রকামী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য