বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সিএনজি চালকের আত্মহত্যা

news-image

বিশেষ প্রতিনিধি : বিয়েতে রাজি না হওয়ার গতকাল সোমাবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি চালিত অটোরিক্সার চালক বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার বাড্ডা গ্রামের কিতাব আলী ছেলে জালাল মিয়া (৩০)। জানা যায়, জালাল মিয়া  বিয়ে করার জন্য একই গ্রামের একটি মেয়েকে প্রস্তাব দেয়। কিন্তু জালাল মিয়া এর আগে আরো ৩টি বিয়ে করার খবর পাওয়ায় এই বিয়েতে মেয়ের পরিবারের লোকজন আপত্তি জানায়। এনিয়ে জালালের সাথে মেয়ের পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে সে অভিমান করে বিষপান করে। আশংকাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, অপমৃত্যুর মামলা হয়েছে। কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক